Wednesday, April 16, 2025
মালদ্বীপে ইসরাইলি প্রবেশে নিষেধাজ্ঞা
মালদ্বীপে ইসরাইলি প্রবেশে নিষেধাজ্ঞা
উল্লেখ্য, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তার নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ এড়াতে অনুরোধ করে। সেই সময় মালদ্বীপ সরকার ইসরাইলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ রোধে আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি তদারকি করার জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ২০২৩ সালের ডিসেম্বরে ইসরাইল তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণের বিরুদ্ধে একটি ভ্রমণ সতর্কতা জারি করে। কারণ হামাসের সাথে যুদ্ধের সময় ইসরাইল-বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছিল।
১৯৭৪ সালে ইসরাইলের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ১৯৯০-এর দশকের গোড়ার দিকে মালদ্বীপ ইসরাইলি পর্যটকদের উপর থেকে পূর্ববর্তী নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০১০ সালে সম্পর্ক পুনরুদ্ধারের পদক্ষেপ নেয়ার পর থেকে ইসরাইলিদের দ্বীপপুঞ্জের জন্য বিখ্যাত এই দেশটিতে ভ্রমণের অনুমতি দেয়া হয়। যদিও সেই কূটনৈতিক প্রচেষ্টা ২০১৪ সালে পরিত্যক্ত হয়। যুদ্ধের ফলে ইসরাইলিদের বিদেশ ভ্রমণের উপর অন্যান্য দিক থেকেও প্রভাব পড়েছে। গাজা এবং এই অঞ্চলে ইরানের প্রতিনিধিদের কাছ থেকে ইসরাইলের উপর বোমাবর্ষণ শুরু হওয়ায় বেশিরভাগ আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের তেল আবিব রুট বাতিল করেছে। এছাড়াও ইসরাইল-বিরোধী ফিলিস্তিনিপন্থি গোষ্ঠীগুলি যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের লক্ষ্যে বিদেশে থাকা ইসরাইলি পরিষেবা কর্মীদের শনাক্ত করার চেষ্টা করেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী হামাস ইসরাইলে এক ভয়াবহ আক্রমণ চালায়। এরপর শুরু হয় গাজা যুদ্ধ। হামাসের আক্রমনে ইসরাইলে ১,২০০ জন নিহত হয়। ২৫১ জন জিম্মিকে অপহরণ করে হামাস। ইসরাইল হামাসকে ধ্বংস করার জন্য, ক্ষমতা থেকে তাদের উৎখাত করার জন্য এবং ৫৯ জন বন্দী থাকা জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য সামরিক অভিযান চালায়। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৫০,৯৮৩ জনে পৌঁছেছে। এই সংখ্যা যাচাই করা সম্ভব নয় এবং বেসামরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য করা হয় না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 16
(12)
- ইসরায়েলের ‘শত্রু’ নেতানিয়াহু, তাকে কারাগারে পাঠানো...
- ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের
- ইরান-যুক্তরাষ্ট্র: এই বাঘ-বন্দি খেলায় জিতবে কে? by...
- ইসরায়েলি আগ্রাসন: গাজায় নিহত ৫১ হাজার ছাড়াল - নেতা...
- ইউরোপ কি ট্রাম্পের এই হুমকি বুঝতে পারছে by মারিয়েত...
- যুদ্ধ বন্ধের শর্তে ইসরাইলের সকল জিম্মির মুক্তি দেব...
- গোপন তথ্য ফাঁস, শিন বেতের কর্মকর্তা আটক, তদন্ত, ইস...
- মালদ্বীপে ইসরাইলি প্রবেশে নিষেধাজ্ঞা
- শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী?
- বেসামাল ‘নেত্রী’ সিলেটের আরজু
- হেলেনের দাপটে বেপরোয়া ছিল সিলেটের কয়েস
- কেন চীনা সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে?
-
▼
Apr 16
(12)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment