জ্যোতি বসুকে নিয়ে তৈরি হবে যাত্রাপালা

প্রয়াত কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়ে কলকাতার একটি যাত্রাদল যাত্রাপালা করার উদ্যোগ নিয়েছে। ওই যাত্রাপালায় তুলে ধরা হবে জ্যোতি বসুর জীবনের নানা দিক। যাত্রাপালাটির নাম দেওয়া হয়েছে আলোর শিখা অমরজ্যোতি।
জ্যোতি বসুর ভূমিকায় অভিনয় করবেন চলচ্চিত্র অভিনেতা গৌরীশংকর পান্ডা। তবে যাত্রাদল এখনই তাদের দলের নাম প্রকাশ করতে চাইছে না। ওই দলের পরিচালক বলেছেন, সবকিছু ঠিকঠাক হওয়ার পরই বিস্তারিত জানানো হবে।