চলে গেল আরেকটা বছর, তবুও-তুমি আছ, আমিও... by সুমন্ত আসলাম

বালিয়াকান্দির সুজনের কথা মনে আছে তোমার? সম্ভবত মনে নেই। থাকার কথাও নয়। সে তো আর কোনো মন্ত্রীর ছেলে ছিল না, ছিল না কোনো বিত্তবানের পুত্র কিংবা কোনো ক্ষমতাবানের আত্মীয়ও। ছেলে, পুত্র কিংবা আত্মীয় হলে তুমি তাকে চিনতে, মনেও রাখতে। মাথা থেকে দেহ বা দেহ থেকে মাথা আলাদা করে ছালার একটা থলিতে ভরে রাখা হয়েছিল সুজনকে। সেই থলির সঙ্গে সিমেন্টের একটা বস্তা বেঁধে সেটা ডুবিয়ে রাখা হয়েছিল কচুরিপানাভর্তি একটা