একই সূত্রে গাথা বিশ্ব ব্যাংকিং ক্রাইসিস, বিপন্ন ড. ইউনূস ও পদ্মা সেতু দুর্নীতি (শেষ পর্ব) by শফিক রেহমান

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে বিতর্ক আরো জোরালো হয়ে উঠেছে বিবিসি ওয়ার্ল্ড থেকে স্টিফেন সাকুর উপস্থাপিত হার্ডটক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ সম্প্রচারিত হবার পর। এই বিতর্ক তুঙ্গে উঠবে- এক. যখন হয়তো কোনো লঘু অপরাধ ‘প্রমাণিত’ হবার পর ড. ইউনূসকে জেলে ভরা হবে অথবা দেশান্তরী করা হবে এবং দুই. কোনো অন্ধ হাসিনা-সমর্থক বা আওয়ামী-ভক্ত আততায়ীর হাতে ড. ইউনূস নিহত হবেন।