রেলের অর্থ কেলেঙ্কারি-চাকরি গেল দুই কর্মকর্তার

তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চাকরি হারালেন রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। মধ্যরাতে অর্থ কেলেঙ্কারির ঘটনায় বক্তব্য জানতে তদন্ত কমিটি তাঁকে ডেকেছিল।
গতকাল রোববার কমিটির কাছে বক্তব্য পেশ করে বেলা সাড়ে ১১টার দিকে বের হন ইউসুফ আলী।