বিজয়ের ৪০ বছরঃ বিদেশি সহযোদ্ধা, অকৃত্রিম বন্ধু আঁদ্রে মালরো by সুমন কায়সার

মহান মুক্তিযুদ্ধে যে বিশিষ্ট বিদেশিরা নিজ উদ্যোগে বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব আঁদ্রে মালরো। মহান এই ফরাসি লেখক-রাজনীতিক-সৈনিক যুদ্ধবিমান ও ট্যাংক চালিয়েছেন, স্পেনের বিপ্লবীদের সহায়তায় চাঁদা তুলতে গেছেন আটলান্টিক পেরিয়ে মার্কিন দেশে। ইন্দোচীনে নিজ দেশের ঔপনিবেশিক আচরণের প্রতিবাদে প্রকাশ করেছেন শৃঙ্খলিত ইন্দোচায়নার মতো নামের সংবাদপত্র!