Saturday, October 10, 2026
পুতিনের সঙ্গে ট্রাম্পের ‘সমঝোতা’, ৩ লাখ টন ডিজেল ছাড়বে রাশিয়া
পুতিনের সঙ্গে ট্রাম্পের ‘সমঝোতা’, ৩ লাখ টন ডিজেল ছাড়বে রাশিয়া
শুক্রবার (০৯ অক্টোবর) এ ঘোষণা দেওয়ার পাশাপাশি রাশিয়ার জ্বালানি আমদানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে তার প্রশাসন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর আয় কমানোর লক্ষ্যেই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। খবর রয়টার্সের।
কৃষিকাজ, ঘরবাড়ি গরম রাখা ও পণ্য পরিবহনের ট্রাকে ব্যবহৃত ডিজেলের দাম বর্তমানে রেকর্ডের কাছাকাছি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। ওই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসে দলটির সামান্য ব্যবধানে থাকা নিয়ন্ত্রণ বজায় থাকবে কি না, তা নির্ধারিত হবে।
চুক্তির ঘোষণার পর ডিজেলের দাম কমেছে। তবে বিশ্লেষকদের মতে, বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে এই চুক্তি যথেষ্ট নাও হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার অত্যন্ত সফল আলোচনা হয়েছে। আলোচনায় রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে। এর পরিমাণ প্রায় ২২ লাখ ৫০ হাজার ব্যারেল জ্বালানির সমান। যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল ডিজেল রপ্তানি করে।
আলোচনার পর পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত মাসে ওয়াশিংটন সফরের সময় রাশিয়ার প্রধান তেল কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানির অনুমতি দিতে মার্কিন কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন তিনি।
২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৫ সালের অক্টোবরে রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নতুন চুক্তির ফলে ডিজেল রপ্তানি করে মস্কো বিপুল অর্থ আয় করতে পারে, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পুতিনকে সহায়তা করবে।
চুক্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের সমাধানের পথ নিয়ে আলোচনার জন্য ইউক্রেনের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময় এ ঘোষণা আসে। জেলেনস্কি একে শক্তিশালী মিত্রদের দুর্বল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।
এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘পুতিনকে উপহার দিলে শান্তি আসবে না, সভ্য বিশ্বেরও কোনো উপকার হবে না। রাশিয়া ডিজেলের বিনিময়ে আরও সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে প্রতিদান দেবে।’
ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা ডন বেকনও চুক্তির সমালোচনা করেছেন। তার মতে, সম্প্রতি কংগ্রেসে পাস হওয়া আরও নিষেধাজ্ঞা কার্যকর করার সময় এখন; বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নয়।
এক্সে বেকন লেখেন, ‘পুতিনের যুদ্ধযন্ত্রকে চাপে ফেলতে এখনই ওই নিষেধাজ্ঞাগুলো ব্যবহার করা উচিত। ইউক্রেনের বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সময় কোনো স্বৈরশাসকের হাতে আরও অর্থ তুলে দিয়ে তাকে পুরস্কৃত করা উচিত নয়।’
এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় আগামী ৭ এপ্রিল পর্যন্ত রাশিয়া থেকে ডিজেল আমদানির অনুমতি দিয়ে একটি লাইসেন্স জারি করেছে।
ট্রাম্প আরও জানান, নভেম্বরে রাশিয়া অতিরিক্ত পাঁচ লাখ টন ডিজেল সরবরাহ করবে। এর পরপরই আরও ১০ লাখ টন সরবরাহ করা হবে। রাশিয়ার তেল শোধনাগারগুলোর অবস্থা বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে আরও ডিজেল সরবরাহ করা হবে বলে জানান তিনি। ইউক্রেনের হামলায় রাশিয়ার এসব শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : রয়টার্স
![]() |
| যুক্তরাষ্ট্রের কিন্ডার মরগান টার্মিনালে মজুত জ্বালানির ট্যাঙ্ক। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2180)
-
▼
October
(108)
-
▼
Oct 10
(17)
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫
- গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অ...
- ইসরায়েলে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল ফ্লাইদুবাইয়...
- ‘ইরানের নেতৃত্ব আরও কট্টরপন্থিদের হাতে চলে গেছে’
- দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
- ‘তোমাদের হাঁটু গেড়ে বসতে হবে’, রুবিওকে কড়া জবাব গা...
- পুতিনের সঙ্গে ট্রাম্পের ‘সমঝোতা’, ৩ লাখ টন ডিজেল ছ...
- রাশিয়ার থেকে ডিজেল নিচ্ছে যুক্তরাষ্ট্র
- দিল্লিতে বিক্ষোভে আটক মমতা-কেজরিওয়ালসহ নেতারা
- চা–বাগানে শৈশব: মাইকেল স্টোরিয়ারের বাংলাদেশ–যাত্র...
- ‘মধ্যযুগীয়’ ও ‘উদ্বেগজনক’: যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্...
- ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার আহ্বান মার্কিন কংগ্রেসম্য...
- ইয়েমেন যুদ্ধ নিয়ে সতর্ক করলেন জাতিসংঘের বিশেষ দূত
- ‘সভ্যতার যুদ্ধ’ নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের জবাব...
- এডেন বিমানবন্দরে হামলা, জাতিসংঘের পদক্ষেপ চায় ইয়েমেন
- ৩৩০টির বেশি ফ্লাইট বাতিল: রিয়াদ বিমানবন্দরে হামলা...
- বিতর্ক, স্বজনপ্রীতি থেকে গোপন সত্য, শাহরুখ–পুত্র আ...
-
▼
Oct 10
(17)
-
▼
October
(108)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment