মনিকা বেদী ফের রূপালি পর্দায়

বলিউডের বিতর্কিত অভিনেত্রী মনিকা বেদী ফের রুপালী পর্দায় ফিরছেন। এবার আর বলিউডে না, বলিউড তাকে অনেক ভুগিয়েছে। অসাধারণ লাবণ্যের অধিকারী এই অভিনেত্রীর অভিষেক হতে যাচ্ছে পাঞ্জাবি ছবিতে। পর্দায় মনিকাকে শেষ দেখা গিয়েছিল বিগ বস রিয়েলিটি শো'য়ের দ্বিতীয় আসরে। পাঞ্জাবে জন্ম নেয়া মনিকা বলিউডে স্টার খেতাব পেলেও এখন পর্যন্ত জন্মস্থান পাঞ্জাবের কোনো ছবিতে অভিনয় করেননি।