মজিনার স্বপ্ন বোনার গল্প ও একটি প্রশ্ন by রাহুল রাহা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এখন মিডিয়া ক্রেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পর সম্ভবতঃ তিনিই সর্বাধিক প্রচারপ্রাপ্ত ব্যক্তি। টেলিভিশন বা পত্রিকার পাতা খুললেই তার হাসিমুখ দেখা যায়। তিনি মার্কিনী ভঙ্গিতে হাতপা ছুঁড়ে সেমিনারে-সিম্পোজিয়ামে বক্তব্য রাখছেন অথবা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন।