সময়ের প্রতিধ্বনি-কবে হবে তিস্তার পানিবণ্টন চুক্তি? by মোস্তফা কামাল

নয়াদিল্লি সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের কাছে ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল গত সোমবার (৪ জুন) বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। যত দ্রুত সম্ভব চুক্তি সইয়ের জন্য তাঁরা চেষ্টা করছেন।