চতুর্থ সন্তানের জনক হলেন ক্যামেরন

চতুর্থবারের মতো বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল মঙ্গলবার সকালে কর্নওয়ালে তাঁর স্ত্রী সামান্থা ক্যামেরন কন্যাসন্তানের জন্ম দেন।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, মেয়েশিশুটি দুই কেজি ৭০০ গ্রাম ওজন নিয়ে জন্মেছে। মা ও শিশু দুজনই ভালো আছে। শিশুর নাম এখনো রাখা হয়নি। ক্যামেরন দম্পতির ন্যান্সি (৬) ও আর্থার (৪) নামে দুটি সন্তান রয়েছে। তাঁদের প্রথম সন্তান ইভান গত বছরের ফেব্রুয়ারি মাসে ছয় বছর বয়সে মারা যায়। সে সেরিব্রাল পালসিতে ভুগছিল।