Friday, October 2, 2026
সিলিন্ডার বাজারে অরাজকতা, বাড়ছে ৫০০-৭০০ টাকা by জিয়াউল হক মিজান
সিলিন্ডার বাজারে অরাজকতা, বাড়ছে ৫০০-৭০০ টাকা by জিয়াউল হক মিজান
অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলছেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। আমদানিকারকেরাও মন্ত্রীর সঙ্গে বৈঠকে সরবরাহে ঘাটতি নেই বলে জানিয়েছেন। ফলে গৃহস্থালি ও রান্নার অন্যতম প্রধান জ্বালানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে বাজারে একধরনের লুকোচুরি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমদানিকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তার প্রতিফলন নেই। একদিকে পাইপলাইনের গ্যাসের তীব্র সংকট, অন্যদিকে বোতলজাত গ্যাসের বাজারে এই অরাজকতাÑসব মিলিয়ে রান্নার জ্বালানি নিয়ে চরম সংকটে পড়েছেন কোটি কোটি গ্রাহক। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডারে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরির অভিযোগও রয়েছে।
বিইআরসি নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজির একেকটি সিলিন্ডার ১,৫৮৫ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বিক্রি হচ্ছে ২,২৫০ থেকে ২,৫০০ টাকায়। কোনো কোনো দোকানে ৩ হাজার টাকা চাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। খুচরা দোকানে ৩৫ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ৫,৩৫০ থেকে ৫,৮০০ টাকায়। যদিও সরকার নির্ধারিত দাম ৪,৬২৪ টাকা। ৫,৯৪৫ টাকার ৪৫ কেজির সিলিন্ডার দোকানিরা বিক্রি করছেন ৬,৭৫০ থেকে ৭,০০০ টাকায়। ১,৯৮২ টাকা নির্ধারণ করে দেওয়া ১৫ কেজির একেকটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫৫০ থেকে ৩,০০০ টাকায়। খুচরা বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, বাড়তি দামে এলপিজি বিক্রির বিষয়টি সবপক্ষই জানেন কিন্তু মুখে স্বীকার করছেন না। সরকারের বিরাগভাজন হওয়ার ভয়ে আমদানিকারকরা বলছেন, আমদানি ও সরবরাহে ঘাটতি নেই। অথচ অনেক আমদানিকারক এলপিজি আমদানির সিডিউলই নিশ্চিত করতে পারছেন না।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে এলপিজি আমদানিতে। হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচলে ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে কয়েকগুণ বেড়েছে জাহাজ ভাড়া। ফলে বেশি দাম দিয়েও অনেক ক্ষেত্রে এলপিজি কার্গো পাওয়া যাচ্ছে না। ফলে বেশকিছু আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি বন্ধ রেখেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক আমদানিকারক বলেন, এলপিজির মূল্য নির্ধারণের সময় বিইআরসি টনপ্রতি ১৬০ ডলার প্রিমিয়াম ধরে হিসাব করেছিল। বর্তমানে তা বেড়ে ২৬০ থেকে ৪০০ ডলারে উঠেছে। বাড়তি ব্যয় সমন্বয় করতে না পারায় কেউ কেউ আমদানি কমিয়ে দিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ নৌপথে একই সময়ে জটিলতা তৈরি হওয়ায় পর্যাপ্ত কার্গো পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। দীর্ঘমেয়াদি চুক্তি থাকা প্রতিষ্ঠানগুলোরও কেউ কেউ চুক্তির পুরো পরিমাণ পণ্য পাচ্ছে না।
তবে গত সোমবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় এলপিজি অপারেটররা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। আশ্বাসের পক্ষে গতকাল তারা একটি বিবৃতিও দিয়েছেন। যদিও এ বিষয়ে কথা বলতে চাইলে ফোন ধরেননি কোনো নেতা।
দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। বিদ্যুৎমন্ত্রীর সভাপতিত্বে সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, গত আগস্টে এক লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে এক লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি আমদানি করা হয়। আমদানিকারক ও অপারেটররা দেশের জোগান ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি করেন।
দেশে প্রায় এক কোটি গ্রাহক এলপিজি ব্যবহার করেন। এর প্রায় ৮০ শতাংশই যায় গৃহস্থালির রান্নায়। পরিবহন ও শিল্পকারখানায়ও এর ব্যবহার রয়েছে।
এপ্রিলের শুরুতে ১২ কেজি এলপিজির দাম ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরো ২১২ টাকা বাড়ানো হয়। তবে জুন ও জুলাইয়ে টানা দুই মাস দাম কমানো হয়। চলতি মাসের দাম নির্ধারণ করা হয় গত ২ সেপ্টেম্বর।
সংশ্লিষ্টদের আশঙ্কা, যেকোনো সময় বিইআরসি দাম পুনর্নির্ধারণ করতে পারে। এ আশঙ্কায় খুচরা বিক্রেতাদের কেউ কেউ বিক্রির চেয়ে মজুতের দিকে বেশি ঝুঁকছেন বলে সূত্র জানিয়েছে।
এদিকে, বাড়তি দামে এলপিজি বিক্রির বিষয়টি জানলেও এখনই কঠোর অভিযান চালাতে ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিইআরসির কর্মকর্তারা। তাদের আশঙ্কা, অভিযান চালানো হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিতে পারেন। এতে সরবরাহ আরো কমে সংকট বাড়তে পারে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে বলেছেন, কয়েক দিন ধরে বাজারে এলপিজির বাড়তি দামের অভিযোগ পাওয়া যাচ্ছে। সংকটের সময় অভিযান চালানোর ঝুঁকি রয়েছে। খুচরা বিক্রেতারা দোকান বন্ধ করে দিলে সরবরাহ আরো কমতে পারে। আমদানি অব্যাহত রাখা নিয়েও শঙ্কা রয়েছে।
বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এদিকে দেশে এলপিজির সরবরাহ পর্যাপ্ত ও সন্তোষজনক রয়েছে জানিয়ে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, পর্যাপ্ত সরবরাহের পরও বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি বা অবৈধ মজুত করা হলে সরকারের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ পর্যাপ্ত ও সন্তোষজনক।
লোয়াব জানায়, গত সেপ্টেম্বর মাসে ১.৫৬ লাখ টন এবং আগস্ট মাসে ১.৫৮ লাখ টন এলপিজি আমদানি করা হয়েছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করেন বা নিয়মবহির্ভূতভাবে মজুত করেন, তবে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩০ সেপ্টেম্বর এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার মনিটরিং করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা বজায় রাখবে।
![]() |
| সিলিন্ডার |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2093)
-
▼
October
(21)
-
▼
Oct 02
(12)
- সিলিন্ডার বাজারে অরাজকতা, বাড়ছে ৫০০-৭০০ টাকা by জি...
- নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের :...
- ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: পুতিন
- যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে আছ...
- পিন্টুর বোন, নিউটনের স্ত্রী থেকে এমপি: মিষ্টির রাজ...
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী বহর পাঠাচ্ছে যু...
- মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর না...
- ইরান যুদ্ধে অস্ত্রের মজুত কমে যাওয়ার কথা স্বীকার ক...
- ইরান নীতি নিয়ে ট্রাম্পের ওপর অসন্তুষ্ট ৭১ শতাংশ মা...
- ইউরিন ইনফেকশন নেই, তবু কেন প্রস্রাবের সময় জ্বালাপো...
- মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা
- কবে ফুরাবে পৃথিবীর অক্সিজেন, জানাল নাসা
-
▼
Oct 02
(12)
-
▼
October
(21)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment