Friday, October 2, 2026
যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
বৃহস্পতিবার সাংবাদিকদের আইনজীবী র্যান্ডি স্পাইভি বিবিসিকে বলেন, পাইক ‘সংকটাপন্ন অবস্থায় জীবনরক্ষাকারী চিকিৎসা’ নিচ্ছেন। তার শারীরিক অবস্থার ভবিষ্যৎ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি। তবে তিনি জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী।
৫০ বছর বয়সী পাইককে ১৯৯৬ সালে ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৮ বছর বয়সে পাইক ও তার তৎকালীন প্রেমিক টাডারিল শিপ স্লেমারকে মারধর, নির্যাতন ও হত্যা করেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।
বুধবার পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। আইনজীবীদের দাবি, তাকে পরপর দুই দফা প্রাণঘাতী ডোজ পেন্টোবার্বিটাল দেওয়া হলেও তিনি মারা যাননি। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আইনজীবী স্পাইভি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার শরীরে শিরায় ইনজেকশন দেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা চেষ্টা করা হয়। এ সময় তার বাঁ হাতেই অন্তত সাতটি সূচ ব্যবহার করা হয়েছিল বলে তিনি দাবি করেন। একটি সূচ বের করার সময় বাঁকা অবস্থায় দেখা যায় বলেও জানান তিনি।
মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত পর্যবেক্ষকদের একটি পর্দার আড়ালে রাখা হয়েছিল বলে জানান স্পাইভি। দ্বিতীয় প্রাণঘাতী ডোজ দেওয়ার কয়েক মিনিট পরও পাইক শ্বাস নিচ্ছেন, এটি স্পষ্ট হওয়ার পরও পর্দার আড়ালে কী ঘটছিল, সে বিষয়ে তারা কিছু জানতে পারেননি বলে দাবি করেন তিনি।
পাইকের আইনজীবীরা এখন তার মৃত্যুদণ্ড কমিয়ে অন্য শাস্তিতে রূপান্তরের (কমিউট) আবেদন জানিয়েছেন। একই সঙ্গে আরও আইনি পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করছেন তারা। আইনজীবী স্টিফেন ফেরেল বলেন, পাইক সুস্থ হয়ে ওঠার পর তার নিজের মতামত নেওয়াও গুরুত্বপূর্ণ।
এদিকে এ ঘটনায় টেনেসির গভর্নর বিল লি অঙ্গরাজ্যে চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন। তিনি পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা নিয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার গভর্নর লি বলেন, ঘটনাটির তদন্ত ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ করা হবে। তবে তদন্ত শেষ করতে সময় লাগবে বলেও জানান তিনি।
এদিকে নিহত কোলিন স্লেমারের মা মে মার্টিনেজ মৃত্যুদণ্ড কার্যকর প্রত্যক্ষ করতে টেনেসিতে গিয়েছিলেন। ঘটনার পর তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি ‘একটি বিশৃঙ্খলা’ হয়ে গিয়েছিল।
পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টার আগে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই হয়। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পথ খোলা রাখে।
সূত্র: বিবিসি
![]() |
| ক্রিস্টা পাইক। ছবি: বিবিসি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2093)
-
▼
October
(21)
-
▼
Oct 02
(12)
- সিলিন্ডার বাজারে অরাজকতা, বাড়ছে ৫০০-৭০০ টাকা by জি...
- নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের :...
- ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: পুতিন
- যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে আছ...
- পিন্টুর বোন, নিউটনের স্ত্রী থেকে এমপি: মিষ্টির রাজ...
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী বহর পাঠাচ্ছে যু...
- মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর না...
- ইরান যুদ্ধে অস্ত্রের মজুত কমে যাওয়ার কথা স্বীকার ক...
- ইরান নীতি নিয়ে ট্রাম্পের ওপর অসন্তুষ্ট ৭১ শতাংশ মা...
- ইউরিন ইনফেকশন নেই, তবু কেন প্রস্রাবের সময় জ্বালাপো...
- মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা
- কবে ফুরাবে পৃথিবীর অক্সিজেন, জানাল নাসা
-
▼
Oct 02
(12)
-
▼
October
(21)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment