Friday, October 2, 2026
ইউরিন ইনফেকশন নেই, তবু কেন প্রস্রাবের সময় জ্বালাপোড়া করে by ডা. আফলাতুন আকতার জাহান
ইউরিন ইনফেকশন নেই, তবু কেন প্রস্রাবের সময় জ্বালাপোড়া করে by ডা. আফলাতুন আকতার জাহান
ডিহাইড্রেশন বা পানিশূন্যতা
শরীরে পানি কম থাকলে মূত্র স্বাভাবিকের তুলনায় ঘন হয়ে যায়। ঘন মূত্রে অ্যাসিডিটি বাড়ে, যা মূত্রনালির দেয়ালে জ্বালা সৃষ্টি করে। তখন প্রস্রাবের রং গাঢ় হলুদ থেকে বাদামি হয়, দুর্গন্ধ হয় ও সামান্য পরিমাণে বারবার প্রস্রাবের চাপ হয়। তাই পানিশূন্যতা দেখা দিলে প্রস্রাবে জ্বালা হতে পারে, যা প্রচুর পানি খাওয়ার পর চলে যায়।
খাদ্য ও পানীয় থেকে প্রতিক্রিয়া
কিছু খাবার মূত্রনালিকে উত্তেজিত করে। যেমন—
* অতিরিক্ত ঝাল ও ভাজাপোড়া খাবার।
* কফি, চা, কোমল পানীয়।
* অ্যালকোহল।
* টমেটো ও লেবুজাতীয় খাবার।
এসব খাবার প্রস্রাবে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে জ্বালাপোড়া বাড়াতে পারে।
সাবান, সুগন্ধি বা রাসায়নিকের প্রতিক্রিয়া
বেশি সুগন্ধিযুক্ত সাবান, বডি ওয়াশ, টয়লেট টিস্যু, স্যানিটারি ন্যাপকিন বা ফেমিনিন ওয়াশে থাকা রাসায়নিক উপাদান যোনিপথ বা মূত্রনালিতে জ্বালা, চুলকানি, লালচে ভাব সৃষ্টি করতে পারে।
যৌনমিলনের পর
যৌনমিলনের সময় ঘর্ষণ, লুব্রিকেশনের অভাব বা শুষ্কতার জন্য যোনিপথে মাইক্রো ইনজুরি হতে পারে। এসব মূত্রনালিতে অস্থায়ী প্রদাহ সৃষ্টি করে। এটি আবার ‘হানিমুন সিস্টাইটিস’ নামে পরিচিত, যদিও সংক্রমণ না–ও থাকতে পারে।
ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস
শুধু মূত্রনালির সংক্রমণ নয়, যোনিপথের ছত্রাক সংক্রমণের কারণে প্রস্রাবের সময় জ্বালা করতে পারে। লক্ষণ হিসেবে সাদা দলা স্রাব, তীব্র চুলকানি, লালচে ভাব থাকে। অনেক সময় ইউরিন টেস্টে ইনফেকশন না ধরা পড়লেও যোনিপথের রস কালচার করে সংক্রমণ পাওয়া যায়।
হরমোনের পরিবর্তন
মেনোপজ, স্তন্যদানকাল বা হরমোনাল ভারসাম্যহীনতায় যোনিপথ শুষ্ক হয়ে যায়। এ অবস্থায় মূত্রনালি সংবেদনশীল হয়ে জ্বালাপোড়া দেখা দিতে পারে।
স্ট্রেস ও উদ্বেগ
মানসিক চাপ শরীরের হরমোন এবং নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে স্ট্রেসের কারণে ব্লাডার অতিরিক্ত সংবেদনশীল হয়ে জ্বালা বা চুলকানির অনুভূতি বাড়ায়।
পাথর বা মূত্রনালির সমস্যা
অনেক সময় কিডনির পাথর বা মূত্রনালির ভেতরের ক্ষুদ্র প্রদাহও পোড়া অনুভূতি তৈরি করে। কিডনিতে পাথর হলে কোমরে ব্যথা, প্রস্রাবে রক্ত, তীব্র চাপ অনুভূত হয়।
প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে কী করবেন
* প্রচুর পানি খান।
* অতিরিক্ত ঝাল, কফি, চা, কোমল পানীয় পরিহার করুন।
* দই, ফারমেন্টেড খাবার যোনিপথের স্বাভাবিক ব্যাকটেরিয়া ঠিক রাখতে সাহায্য করে।
* সুগন্ধিযুক্ত সাবান ও ন্যাপকিন এড়িয়ে চলুন।
* ঢিলেঢালা ও সুতির অন্তর্বাস ব্যবহার করুন।
কখন চিকিৎসকের কাছে যাবেন
* জ্বালা ২-৩ দিনের বেশি স্থায়ী হলে।
* প্রস্রাব কম হলে বা খুব ঘন হলে।
* তলপেটে ব্যথা বা অস্বস্তি হলে।
* যোনিপথে স্রাব বা চুলকানি হলে।
* বারবার প্রস্রাবের চাপ থাকলে।
* এসবের পাশাপাশি জ্বর থাকলে।
যেকোনো ধরনের প্রস্রাবজনিত জ্বালাপোড়াকে অবহেলা করা উচিত নয়। সংক্রমণ না থাকলেও এটি শরীরের কোনো অন্তর্নিহিত সমস্যার ইঙ্গিত হতে পারে, তাই সচেতন থাকুন, প্রয়োজন বুঝে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
* ডা. আফলাতুন আকতার জাহান, জুনিয়র কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা
![]() |
| প্রস্রাবের কালচার টেস্ট না করে অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়; কারণ, কালচার পরীক্ষায় অনেক সময় দেখা যায়, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনই নেই। ছবি: পেক্সেলস |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2093)
-
▼
October
(21)
-
▼
Oct 02
(12)
- সিলিন্ডার বাজারে অরাজকতা, বাড়ছে ৫০০-৭০০ টাকা by জি...
- নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের :...
- ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: পুতিন
- যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে আছ...
- পিন্টুর বোন, নিউটনের স্ত্রী থেকে এমপি: মিষ্টির রাজ...
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী বহর পাঠাচ্ছে যু...
- মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর না...
- ইরান যুদ্ধে অস্ত্রের মজুত কমে যাওয়ার কথা স্বীকার ক...
- ইরান নীতি নিয়ে ট্রাম্পের ওপর অসন্তুষ্ট ৭১ শতাংশ মা...
- ইউরিন ইনফেকশন নেই, তবু কেন প্রস্রাবের সময় জ্বালাপো...
- মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা
- কবে ফুরাবে পৃথিবীর অক্সিজেন, জানাল নাসা
-
▼
Oct 02
(12)
-
▼
October
(21)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment