চারদিক-‘দ্যাহা তো যায় ঘুঘুর মতো’ by আমীন আল রশীদ

তুফানি বেগম অথবা শুধুই তুফানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকের পাড়ে পাতা কুড়াচ্ছিলেন। শুকনো পাতা। চুলোয় দেবেন। লেকের ওপর তখন অতিথি পাখিরা উড়ছিল। রঙিন শাপলার ভিড়ে হারিয়ে যাচ্ছিল পানিতে ভেসে বেড়ানো পাখিরা। তাদের কিচিরমিচির তুফানির বস্তায় পাতা ভরার শব্দের সঙ্গে মিশে যায়।