‘আমি নিজেকে একজন সেক্স বিপ্লবী হিসাবে দেখি’

সাহস তিনি অনেক দেখিয়েছেন। তার সাহসের চোটে সেন্সর বোর্ডের সদস্যদের ঘাম ঝরে যাওয়ার জোগাড়। সেই ‘সাহসী’ শার্লিন চোপড়া এবার নিজেকে বললেন সেক্স বিপ্লবী। শার্লিন এক সাক্ষাতকারে বলেন, আমি নিজেকে একজন সেক্স বিপ্লবী হিসাবে দেখি।
আমি যা করছি তাতে সেক্স বিষয়ক ইতিহাসে নতুন বিপ্লব আনবে। প্রথম ভারতীয় হিসাবে প্লে বয় ম্যাগাজিনে নগ্ন ছবি তুলে রেকর্ড গড়া শার্লিন বলেন, এ দেশে সেক্স শব্দটা একটা সময় ভয়-লজ্জার প্রতীক হিসাবে দেখা হত। কিন্তু আমার জন্য লোকে ব্যাপারটা উপভোগ করতে শিখেছে। আমি এটা বোঝাতে পেরেছি সেক্স জিনিসটা লজ্জা বা মজার নয়, শুধুই উপভোগের।টুইটারে কখনও অর্ধ নগ্ন কখনও নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে শিরোনামে আসেন শার্লিন। নিজেকে সেক্স বিপ্লবী দাবি করা শার্লিন বলছেন, ‘ওটা আমার যখন যা মনে হয় তাই করি। আসলে আমি সব কাজ করি হৃদয়ের ডাকে সাড়া দিয়ে।’স্বঘোষিত সেক্স বিপ্লবী এখন ব্যস্ত কামসূত্র থ্রি ডির শুটিংয়ে। শার্লিনের দাবি তার এই সিনেমা বলিউডে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমার নতুন সংজ্ঞা লিখবে।সূত্র: জিনিউজ।