সমর্থন আদায়ের মিশনে এরশাদ এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে by রাজন ভট্টাচার্য

ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। লক্ষ্য সফল করতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে সমর্থন আদায়ের মিশনে নেমেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ইতোমধ্যে এক সপ্তাহ ভারত সফর শেষে দেশে ফিরেছেন তিনি। আগামী মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।