ঈদে মেঘের ফেসবুকে সবার ভালোবাসা by কাজী মুস্তাফিজ

নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের ফেসবুকে আশ্বাসের জোয়ার বইছে। বাবা-মা’র পুরো আদরে সময়টা পার হওয়ার আগেই তাদের হারিয়েছে মেঘ। পুরো পৃথিবীর বিণিময়েও যে শূন্যতা পুরণ হবার নয়, এই ঈদে সেটিই পুরণ করতে যেন এতো আশ্বাস সবার।