আলোচনা- এ মাটির মায়ায় by ইকবাল হোসাইন চৌধুরী

১৯৭২ সালের জানুয়ারি মাসে পয়লাবার পা রেখেছিলেন সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে। সেই বাংলাদেশের মায়া আর ছেড়ে যায়নি তাঁকে। ‘টেস্টিমনি অব সিক্সটি’ নামের ঐতিহাসিক দলিলের পেছনের মানুষ জুলিয়ান ফ্রান্সিস আপন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকেই। ’৭১-এর সেই দিনগুলোতে সর্বস্ব-হারা শরণার্থীদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য কাজ করা শুরু করেছিলেন।