প্রতিটি আসনে নৌকায় ভোট দেয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ॥ খুলনায় জনসমুদ্র- ০ জঙ্গী ও সন্ত্রাসমুক্ত খুলনায় মানুষ চার বছর নিরাপদে আছে- ০ বিএনপি এটাকে হত্যা ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল- ০ আমরা মংলা বন্দর আন্তর্জাতিকমানের করছি, বিএনপি এটা বন্ধ করে দিয়েছিল

 যেন রীতিমতো জনসমুদ্রে জোয়ার। খুলনাবাসী অনেকদিন পর যেন দেখল জনসমুদ্রের গর্জন! লাখ লাখ মানুষের তীব্র জনস্রোতের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং সন্ত্রাস-জঙ্গীবাদ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশসেবার সুযোগ দেয়ার জন্য বৃহত্তর খুলনাসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।