বিএনপির কৌশল দেখে প্রার্থী ঠিক করবে আ.লীগ by শরিফুল হাসান

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন হবে আগামী মে মাসের শেষার্ধে। এখনো প্রায় দুই মাস বাকি।এরই মধ্যে মেয়র পদে প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোতে তৎপরতা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও ১৪ দলের সমর্থিত প্রার্থী হিসেবে অনেকে প্রচার-জনসংযোগও চালিয়ে যাচ্ছেন।