আলোচনা- ড. ইউনূস : প্রতিটি বাংলাদেশির গৌরব by ড. মোহাম্মদ আলী ভূইয়া

গত ২৬ বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করার সুবাদে পৃথিবীর ছয়টি মহাদেশের বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার। আনন্দের বিষয় এই যে প্রতিটি দেশে গিয়েই যখন বলেছি, আমি বাংলাদেশি আমেরিকান। তখন সবাই বলে উঠেছে, 'ও, তুমি ড. ইউনূসের দেশের মানুষ' এবং সেই সঙ্গে তারা এটাও বলেছে, তারা ইউনূসের জন্য কতটা গর্বিত। অধ্যাপক ইউনূস 'ক্ষুদ্রঋণের পিতা' এবং বাংলাদেশি হিসেবে সারা বিশ্বে পরিচিত।