Monday, October 26, 2026
ইসরায়েলে নির্বাচনের আগের দিন কেন রাশিয়া সফরে যাচ্ছেন পেজেশকিয়ান
ইসরায়েলে নির্বাচনের আগের দিন কেন রাশিয়া সফরে যাচ্ছেন পেজেশকিয়ান
সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করবেন পেজেশকিয়ান। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতের অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
ইসরায়েলের নির্বাচনের আগমুহূর্তে পেজেশকিয়ানের এ সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে। মস্কোয় সম্মেলনের পাশাপাশি ইরান ও রাশিয়ার মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করবেন দুই নেতা।
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি জানান, সোমবার সন্ধ্যায় মস্কোর উদ্দেশে যাত্রা করবেন পেজেশকিয়ান। মঙ্গলবার সম্মেলনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বৈঠকে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ সফরকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, বড় বৈশ্বিক জ্বালানি সরবরাহকারী দেশগুলোর, বিশেষ করে গ্যাস উৎপাদকদের মধ্যে পরামর্শের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি করবে এ সফর।
বাঘাই বলেন, জ্বালানি খাতে ইরান ও রাশিয়ার সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বৈঠকগুলোতে অংশ নেবেন। সফর চলাকালে ও শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
রাশিয়ার রাজধানীতে অনুষ্ঠেয় সম্মেলনে একটি অভিন্ন গ্যাসবাজার গড়ে তোলা এবং যুদ্ধকালীন নাশকতা থেকে জ্বালানি অবকাঠামো সুরক্ষার পক্ষে অবস্থান তুলে ধরবে ইরান। রোববার দেশটির ভারপ্রাপ্ত তেলমন্ত্রী এ কথা জানিয়েছেন।
মস্কোর উদ্দেশে রওনা হওয়ার আগে হামিদ বোভার্দ বলেন, জিইসিএফের সদস্যদেশগুলোর সঙ্গে কৌশলগত গ্যাসবিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।
তিনি জানান, যৌথভাবে জ্বালানি ক্ষেত্রের উন্নয়ন এবং গ্যাস বিনিময় চুক্তির পরিধি বাড়ানো রাশিয়ার সঙ্গে ইরানের জ্বালানি সহযোগিতার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে।
বোভার্দ বলেন, এই সম্মেলনে আমরা আমাদের অবস্থান তুলে ধরব এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করব।
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ ১২টি বড় গ্যাস উৎপাদনকারী দেশের একটি আন্তসরকারি সংস্থা। ইরান, রাশিয়া ও কাতার এর সদস্য। ২০০১ সালে তেহরানে এ ফোরাম গঠনের প্রস্তাব দেওয়া হয়। পরে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
গ্যাস উৎপাদনকারী দেশগুলোর নীতিগত সমন্বয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং একতরফা চাপ ও পশ্চিমা বাজারের অস্থিরতা থেকে রপ্তানিকারকদের সুরক্ষার ক্ষেত্রে ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূত্র : প্রেস টিভি
![]() |
| ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: আইআরআইবি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2380)
-
▼
October
(308)
-
▼
Oct 26
(12)
- ইসরায়েলে নির্বাচনের আগের দিন কেন রাশিয়া সফরে যাচ্ছ...
- এল-সাইয়েদকে ঠেকাতে নির্বাচনি সমাবেশে মুসলিমবিদ্বেষ...
- তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলি...
- যুদ্ধে ৯০ দিন বাইরের সহায়তা ছাড়াই ঘাঁটি চালানোর প্...
- ইসরাইলের নির্বাচনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়
- নেতানিয়াহু বিদায় নিলেই কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে
- আলসেমি দূর করার ৭টি জাপানি উপায় by আসহাবিল ইয়ামিন
- জেন-জি কেন বিদ্রোহ করছে by অস্কার বার্গলান্ড
- নির্বাচনের আগে ইরানে হামলার নির্দেশ প্রত্যাখ্যান ই...
- গানের কথায় যৌনতা, সমালোচনা পাত্তা দিতে চান না সাবরিনা
- ইরান ইস্যুতে যে প্রশ্নের উত্তর খুঁজছেন ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত, শিক্ষার্থীসহ আহ...
-
▼
Oct 26
(12)
-
▼
October
(308)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment