আর বন্ড ছবির গান গাইবেন না অ্যাডেল

অ্যাডেল
২০১২ সালের ‘জেমস বন্ড’ সিরিজের ‘স্কাইফল’ ছবির গান গেয়ে অস্কার জিতেছিলেন সংগীতশিল্পী অ্যাডেল। অস্কার জিতে কোথায় আরও উৎসাহিত হবেন তা নয়, ২৭ বছর বয়সী এই গায়িকা বলছেন ভিন্ন কথা। তিনি নাকি আর কোনো ‘জেমস বন্ড’ ছবির গানই (থিম সং) গাইবেন না। কিন্তু কেন? ‘আমি এটি আর করতে চাই না, কারণ শেষবার এ কাজটি আমি অত্যন্ত ভালোভাবে করেছিলাম। এটিকে অন্য রকম করে ফেলতে চাই না।’ এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন এই ব্রিটিশ গায়িকা। অ্যাডেল ২০১১ সালে তাঁর অ্যালবাম ‘২১’ দিয়ে আলোচনায় আসেন ‘জেমস বন্ড’ সিরিজে গান গাওয়া প্রসঙ্গে মজার একটি তথ্য জানিয়েছেন এই তারকা। প্রথমে নাকি ‘স্কাইফল’ ছবির গানটি করতেই চাননি তিনি। এরপর জানতে পারেন এটি ‘জেমস বন্ড’-এর ২৩তম সিক্যুয়েল আর সে বছর তিনিও ২৩ বছরে পা দিয়েছেন। কাকতালীয় এই মিল খুঁজে পাওয়াতেই কাজটি করতে রাজি হন অ্যাডেল। তাঁর বিশ্বাস, এই কাকতালই তাঁর জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল।