“পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকার ছেলেখেলায় মেতে উঠেছে”

সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছে। প্রতিনিয়ত শান্তিচুক্তি বাস্তবায়ন করবে করবে বলে জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কো-চেয়ারম্যান সুধাসিন্ধু খীসা।