স্মরণ-শহীদ হেলেন: তিনি নেই, ঘাতকেরা আছে by আবু শরীফ

‘পুরনো প্রতিজ্ঞাটিকে নতুন করে ঝালাই করছি। সর্বহারার মুক্তি আন্দোলনের এই পটভূমিকায় সক্রিয় অংশ নিতেই হবে। প্রয়োজনে প্রত্যক্ষ বিপ্লব করতে হবে।’ স্বাধীনতার প্রাক্কালে নিজের ডায়েরিতে এই প্রত্যয় যিনি লিখে রেখেছিলেন, তিনি শহীদ বুদ্ধিজীবী লুৎফুন নাহার হেলেন।