চারদিক-জানালার ওপারের দূর পাহাড়ে... by শান্তা তাওহিদা

বদ্ধ ঘরটার জানালার পাশে বসে অমলের ইচ্ছে হয়, লেজের ওপর ভর করে যেখানে বসে কাঠবিড়ালিটা কুটুস কুটুস করে খাচ্ছে। ভারি ইচ্ছে করে জানালার কাছে বসে সেই যে দূর পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা পার হয়ে যেতে। অমল মনে মনে ভাবে, ‘... পৃথিবীটা তো কথা কইতে পারে না তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকে...।’