কালের বিচার ও সৃজনশীলতা by আতাউর রহমান


নিজেকে নিজে চেনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বোধহয় সম্ভবপর হয়ে ওঠে না। রবীন্দ্রনাথের ‘কে তুমি মেলেনি উত্তর’ অথবা ‘পেল না উত্তর’ নিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নিই। এই এক দুরূহ দার্শনিক প্রশ্ন, যার সমাধান আমাদের জানা নেই। এক অর্থে আমরা এই প্রশ্ন নিয়ে জন্মগ্রহণ করি, আবার উত্তরহীন প্রশ্ন নিয়ে জগত্ ও জীবন থেকে বিদায় গ্রহণ করি।