একজন বিদগ্ধ সংগ্রামী by ওয়াহিদ নবী

তার চিরবিদায়ের পর এই তার প্রথম জন্মবার্ষিকী। শোকের ছায়া মিলাবার আগেই তার জন্মোৎসব। তার মৃত্যুর মাত্র ৫৮ দিন পর তার ৮৯তম জন্মবার্ষিকী। জন্মদিনে সবাই আনন্দ করে। কিন্তু আজ আমরা এখনও শোকে মূহ্যমান। তিনি মেধাবী ছিলেন। শুধু এই পরিচয়েই তিনি অনেকের হৃদয়ে স্থান করে নিতে পারতেন। কিন্তু তিনি জ্ঞানের নিভৃত কুঞ্জে আশ্রয় নেননি।