ফসকে গেল by অনন্য রেজা করিম

যশরাজ ফিল্মসের আবিষ্কার আনুশকা শর্মা সম্প্রতি বিখ্যাত এই ব্যানারে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন। তরুণ নির্মাতা এবং এই সময়ের বেশ কিছু আলোচিত হিন্দি ছবির কাহিনীকার-চিত্রনাট্যকার হাবিব ফয়সল যশরাজ ফিল্মসের ব্যানারে 'ইশ্কজাদে' ছবিটির কাজ শুরু করবেন শিগগিরই। আর এ ছবির মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে প্রখ্যাত প্রযোজক বনি কাপুর তনয় অর্জুন কাপুরের।