রবীন্দ্রনাথ শান্তিনিকেতন by শাশ্বতী মজুমদার

রবীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। বহুমুখী প্রতিভার অধিকারী কবিগুরুর স্বপ্নের বাস্তবরূপ হলো এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ১৯০১ সালে শান্তিনিকেতনে থাকতে শুরু করেন। পরে তিনি তাঁর পরিবারের সদস্য, বন্ধু, শিল্পী, গবেষক এবং বিশ্বের বহু জ্ঞানীগুণী ব্যক্তিকে এখানে আমন্ত্রণ জানান। শান্তিনিকেতন তখন থেকেই আন্তর্জাতিক পরিসরে শিক্ষা ও সংস্কৃতিচর্চার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।