দুর্নীতি প্রতিরোধে আশার আলো by ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর ২০১০ প্রকাশিত গ্লোবাল করাপশন রিপোর্ট বা বৈশ্বিক দুর্নীতির পরিমাপক প্রতিবেদন বরাবরের মতো ব্যাপক আলোচনার সূত্রপাত করেছে। প্রতিবেদনে উপস্থাপিত তথ্য ও বিশ্লেষণে দেশের সাধারণ জনগণের অভিজ্ঞতা ও অভিমতের সঠিক প্রতিফলন ঘটেছে, যদিও অন্যদিকে কোনো কোনো মহলে জরিপের ফলাফলে প্রাপ্ত কঠিন সত্যকে মেনে নেওয়ার সৎসাহসের অভাব কিছুটা বিস্ময়েরও সৃষ্টি করেছে।