সাদাকালো-সিটি নির্বাচন ও জাতীয় রাজনীতি by আহমদ রফিক

চার সিটি করপোরেশনের নির্বাচনী ফলাফল প্রকাশের পর দেশজুড়ে তুলকালাম- যেন একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাগজগুলোতে নানা মাত্রায় জয়-পরাজয়ের খবর, পক্ষ-বিপক্ষের প্রতিক্রিয়া আর সব খবর ছাপিয়ে বুঝিয়ে দিচ্ছে শুধু ভোটাররাই নন, আমাদের শিক্ষিত শ্রেণীও কেমন ভোটপাগল।