প্রসঙ্গ বিএনপি নেতাদের জামিন-বিভক্ত আদেশ, হয়রানি না করার নির্দেশ

হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে হয়রানি না করার নির্দেশ দেওয়ায় এসব নেতা গ্রেপ্তার হওয়া থেকে আপাতত রক্ষা পাচ্ছেন।