পাকিস্তান ২ রানে জয়ী-এত কাছে তবু এত দূর! by উৎপল শুভ্র

অঝোরে কাঁদছেন মুশফিকুর রহিম। অধিনায়ককে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন সাকিব আল হাসান। ঠোঁটে অদ্ভুত একটা হাসির রেখা। চিকচিক করতে থাকা চোখ আর ওই হাসি মিলিয়ে এমন একটা বেদনার্ত ছবি, যা হূদয়কে এফোঁড়-ওফোঁড় করে দেয়।