নতুন সূচক, দেশের কৃষিজীবী নারীরা ক্ষমতায়নে এগিয়ে

সাধারণত টাকা-কড়ি আর পড়াশোনার হালচাল দেখে ঠিক করা হয় কোনো সমাজে নারীর ক্ষমতায়ন হয়েছে কি-না। কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের অন্যতম প্রধান একটি উন্নয়ন সংস্থার চালানো জরিপে দেখা যাচ্ছে, টাকা-কড়ি আর পড়াশোনা সমাজে নারীর ক্ষমতায়নের নিশ্চয়তা দেয় না।