ফিরে দেখা ২০১১- দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১শ কিশোরী উদ্ধার by শাহেদ আলী ইরশাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ২০১১ সালে প্রায় ১শ কিশোরী উদ্ধারের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় মানবাধিকার সংগঠন বাংলানিউজকে এসব তথ্য জানায়। নারী ব্যবসায়ী ও পাচারকারীরা ভালো বেতনের চাকরি ও প্রেমিকের অভিনয়ে কিশোরীদের আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে  দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে।