বার্ষিক উৎপাদন প্রায় দুই কোটি পিস # অন্তত দেড় হাজার কোটি টাকার লেনদেন, দেশীয় লুঙ্গি হচ্ছে ব্র্যান্ড, যাচ্ছে বিদেশেও by শুভংকর কর্মকার

যুগ যুগ ধরে অধিকাংশ বাঙালি পুরুষের নিত্যদিনের অন্যতম পোশাক লুঙ্গি। সম্পূর্ণ দেশীয় উপকরণ ও প্রযুক্তি ব্যবহার করে লুঙ্গির চাহিদার প্রায় পুরোটাই এখন দেশে তৈরি হচ্ছে। দেশের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক এ পোশাকের বাজার প্রতিবছরই বাড়ছে। লুঙ্গি উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে লুঙ্গির দেশীয় চাহিদা বার্ষিক প্রায় দুই কোটি পিস।