সহিংসতা নির্যাতন নিপীড়নে বেড়ে উঠছে ওরা by শরীফা বুলবুল

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় আমাদের কন্যাশিশুরা ঘরে-বাইরে সর্বত্র আজও নানামুখী সহিংসতা আর নির্যাতনের শিকার হচ্ছে। তাদের কোনো কিছুই ছেলেশিশুদের মতো অতটা সহজ ও সাবলীল নয়। জীবনের শুরু থেকে প্রতি পদে ওরা বৈষম্যের শিকার। এ অবস্থায় কন্যাশিশুদের প্রতি আরো যত্নশীল ও সচেতন হওয়ার লক্ষ্যে আজ মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, 'শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি : নিশ্চিত করবে কন্যাশিশুর অগ্রগতি'। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানা আয়োজনে দিবসটি পালন করবে।