আলোচনা- বাংলাদেশের সমাজ : মধ্যবিত্ত সমাচার by আহমদ রফিক

মধ্যবিত্ত, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের দোদুল্যমান শ্রেণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। অন্তত সমাজবিজ্ঞানের বিশেষ কোনো ধারার বিচারে তো বটেই। কয়েক দশক ধরে বাঙালি মধ্যবিত্ত বিশেষ করে মুসলমান মধ্যবিত্তের বিকাশ। তবে স্বাধীন বাংলাদেশে অতি দ্রুত এই বিকাশ শিখর ছুঁতে চলেছে_যেমন শিক্ষিত পেশাজীবী, তেমনি ব্যবসায়ী-শিল্পপতি শ্রেণী। রাজধানীসহ বড় শহরগুলো ঢুঁড়ে পরিসংখ্যান-জরিপ চালানো উচিত, যাতে তুলনামূলক অবস্থাটা বোঝা যায়।