নগর দর্পণ: চট্টগ্রাম- পাহাড় থেকে কী বার্তা পেল আওয়ামী লীগ? by বিশ্বজিৎ চৌধুরী

দশম জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পরেই উপজেলা নির্বাচনে যে আওয়ামী লীগ প্রত্যাশিত ফল পেল না, এর কারণ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা রকম আলোচনা চলছে। যতই দলের কেন্দ্রীয় নেতারা এই নির্বাচনকে দলীয় সমর্থনের মাপকাঠি নয় বলে উল্লেখ করুন, দলের অভ্যন্তরে যে এ নিয়ে অস্বস্তি আছে, এটা বোঝার জন্য অন্তত বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না।