এই দিনে-অপারেশন সার্চলাইট by দীপংকর চন্দ

জানা কথাগুলোই আবার বলি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জানতেন, আওয়ামী লীগ একবার ক্ষমতায় গেলে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের আর শোষণ করতে পারবে না। তাই কোনো অবস্থাতেই বাঙালিপন্থী কোনো দল যেন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে তিনি সতর্ক রইলেন।