চারদিক-‘হামরা বাড়্যাল, আম-লিচির ব্যবোসা করি’ by সালেক খোকন

হর্ন দিয়ে ঢুকতে যাব ডানের রাস্তায়, অমনি থেমে যায় আমাদের মোটরসাইকেলটি। ধানের খড়ে আকীর্ণ রাস্তা। তিল পরিমাণ মাটির দেখা নেই। দু-একজন রাস্তার পাশেই ধান মাড়াই করছেন। বোরো ধান ঘরে উঠছে। কষ্টের মধ্যেও কৃষকের মুখে আনন্দের হাসি। মাধববাটির কথা বলতেই দেখিয়ে দেন একটি মেঠোপথ।