কড়াইল বস্তিতে সরকারি আবাসন প্রকল্প-খসড়া মাস্টারপ্ল্যানে বস্তিবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেই by রাশেদ মেহেদী

মহাখালীর কড়াইল বস্তি এলাকার ৪৩ একর ভূমিতে গণপূর্ত অধিদফতর নির্মাণ করবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক প্রকল্প। এ জন্য একটি খসড়া মাস্টারপ্ল্যানও তৈরি করা হয়েছে। সূত্র জানায়, মূলত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশেই আবাসিক প্রকল্পের মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায়ও এ মাস্টারপ্ল্যান তৈরির তথ্য দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব।