ব্লগ দিবসে বাংলানিউজের ‘ব্লগ বাংলা’ by শেরিফ আল সায়ার

এ বছর বাংলা ব্লগ দিবসে অংশ নিচ্ছে বাংলানিউজের ‘ব্লগ বাংলা’। ১৯ ডিসেম্বর (সোমবার) বিকেল পাচটায় পাবলিক লাইব্রেরিতে তৃতীয় বাংলা ব্লগ দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র এ তথ্য জানিয়েছে। ব্লগিংয়ের শক্তি ও সম্ভাবনাকে আরও নিবিড়ভাবে বিস্তৃতি করতে গত দু বছর যাবৎ বাংলা ব্লগ দিবস পালিত হয়ে আসছে। ২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগের যাত্রা শুরু।