সংবিধান লঙ্ঘন : সরকার ও ইসিকে জবাবদিহি করতে হবে : এম কে আনোয়ার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সরকারের বিরুদ্ধে মামলা না করে নির্বাচন কমিশনও (ইসি) সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, এজন্য সরকার ও ইসি উভয়কেই জবাবদিহি করতে হবে।স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘জাতীয় সংসদে জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার ও সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যত্’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।