সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার প্রসু্ততি ডিসেম্বরে শেষ হচ্ছে

সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার যাবতীয় প্রসু্ততি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি)। গতকাল আইসিবি কার্যালয়ে সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে আইসিবির মহাব্যবস্থাপক ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার বিষয়ে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছেন। এক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করে এসইসিতে কোম্পানিগুলো শেয়ার ছাড়ার জন্য আবেদন জানাতে পারবে।