Wednesday, April 23, 2025
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের, পাশে থাকার আশ্বাস মমতার by সেবন্তী ভট্টাচার্য্য
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় নিজে বিতানের স্ত্রী সোহিনীকে ফোন করেছেন। সূত্রের খবর, মমতার সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সোহিনী। এই বিপদের দিনে সমস্তরকমভাবে তার পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, ‘জম্মু-কাশ্মীরে পর্যটকের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলোর প্রতি আমার গভীর সহমর্মিতা রইল। নিহতদের মধ্যে একজন বিতান অধিকারী এই বাংলারই ( পশ্চিমবঙ্গ ) বাসিন্দা। আমি তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। যদিও এই শোকের মুহূর্তে তাকে সান্ত্বনা দেয়ার মতো কোনও শব্দই যথেষ্ট নয়। আমি তাকে আশ্বস্ত করেছি যে, আমার সরকার তার স্বামীর দেহ কলকাতার বাড়িতে ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ নিচ্ছে।’
মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিতানের বাড়িতে পৌঁছে যান রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও সবরকমভাবে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, শ্রীনগরে ময়নাতদন্তের পর মৃতদেহ ফিরবে রাজ্যে। কত দ্রুত দেহ রাজ্যে ফেরানো যায় সেই চেষ্টা করছে প্রশাসন। এদিকে বিতানের মৃত্যুসংবাদ পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে অধিকারী পরিবারের। বিতানের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরেও ছেলে-বৌমার সঙ্গে কথা হয়েছে তাদের। সকলে আনন্দে ছুটি কাটাচ্ছিল। সন্ধ্যায় খবর আসে জঙ্গির গুলিতে মারা গিয়েছেন বিতান!

BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2365)
-
▼
October
(293)
-
▼
Oct 25
(9)
- দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দি...
- নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ
- পালংশাকে ফলি মাছের মাথার রেসিপি by ফাতিমা আজিজ
- যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইতালিতে বিক্ষোভ-...
- মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে তৎপরতা বাড়িয়...
- ফ্রান্স থেকে আলবেনিয়া, ইতালি-স্পেন-পর্তুগালে ছড়িয়ে...
- নিষেধাজ্ঞার চাপে খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন ...
- আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- শহরের সেরা সুন্দরীর প্রেমে পড়া সেই ১২ বছরের কিশোর ...
-
▼
Oct 25
(9)
-
▼
October
(293)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...