প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনঃ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদের সদস্যরা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে শেখ হাসিনা এবং তার পর মন্ত্রিপরিষদবর্গ শহীদদের প্রতি পুস্পস্তবক অপর্ণ করেন।