১৯৭১- তিব্বতি যে বীরদের ভুলেছে বাংলাদেশ

নিছক ‘সহযোগিতা’ বা ‘বন্ধুত্বপূর্ণ অবদান’ নয়, বাংলাদেশের স্বাধীনযুদ্ধে একদল ভিনদেশী মানুষ লড়েছিলেন জানবাজি রেখে। না, ভারতীয় সেনাসদস্য নন তারা। এ প্রতিবেদনে বলা হচ্ছে চীন শাসিত তিব্বতের অধীবাসীদের কথা, একদল সাহসী তিব্বতি মানুষও লড়েছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখ সমরে।